ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নার্সদের নিয়ে কটুক্তির প্রতিবাদ ও ডিজির অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৪, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ

শেরপুরে নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তিমূলক এবং মানহানিকর বক্তব্য প্রদান করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর শনিবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সামনে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নার্সিং সংস্কার পরিষদের শেরপুর জেলা শাখার সমন্বয়ক মো. গোলাম রাব্বানী এবং শিখা রানী সরকার। ওই সময় তারা বলেন, গত ৮ সেপ্টেম্বর বদলি সংক্রান্ত বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের সাথে কয়েকজন নার্স সাক্ষাৎ করতে যায়। এ সময় ওই ডিজি (মহাপরিচালক) মহোদয় নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি নার্সিং পেশাকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেন যা পরবর্তীতে ডিজির কটুক্তিমূলক ওই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরের দিন ৯ সেপ্টেম্বর থেকে নার্সিং সংস্কার পরিষদ বর্তমান সরকারের উচ্চ মহলে আশ্বাসে নার্সিং সংস্কার উন্নয়নের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এক দফা এক দাবি বাস্তবায়ন কর্মসূচি পালন করে আসছে।

তারপরেও গত ১২ সেপ্টেম্বর নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্টার পদে পুনরায় নন নার্সিং প্রশাসনকে কর্মকর্তাকে প্রদান করা হয়, যা চলমান আন্দোলনকে উস্কে যাওয়ার শামিল। এমতাবস্থায় নার্সেদের সাথে ডিজি মহোদয়ের এমন অসৌজন্যমূলক আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তিতে আমরা নার্সিং সংস্কার পরিষদ শেরপুর শাখা থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Shamol Bangla Ads

প্রতিবাদ সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নার্সিং ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর শরিফা আক্তার, জেলা হাসপাতালে নার্সিং সুপারভাইজার রশিদা আক্তার, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিপিএইচএস মোঃ শাহিনুর ইসলাম, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসিয়ারা বেগম, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স ব্রীথি, ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইয়াসিন আরাফাত, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুপারভাইজার রেবেকা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং জেলার সকল স্বাস্থ্য বিভাগের নার্সরা একাত্মতা প্রকাশ করেন।

Need Ads
error: কপি হবে না!