ads

শনিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাস্তায় চিনাবাদাম খাওয়ার নানা উপকারিতা

খবর টি পড়েছেন : ৬৩৩
নাস্তায় চিনাবাদাম খাওয়ার নানা উপকারিতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাধারণত নাস্তায় আমরা মুখরোচক বিভিন্ন খাবার খেয়ে থাকি। কিন্তু নাস্তা বলতে যা খাওয়া হয়, সেখানে চিনাবাদামের নাম থাকে কই! আপনি যদি জানেন এর উপকারিতাগুলো কী, তাহলে এখন থেকে নাস্তায় চিনাবাদাম খাবেন। চলুন জেনে নেওয়া যাক-

Shamol Bangla Ads

ওজন কমায়
আপনি কি খেয়ে ওজন কমাতে চান? আচ্ছা, একমুঠো চিনাবাদাম খান! চিনাবাদাম বা পিনাট বাটার নিয়মিত খেলে তা স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, যারা সপ্তাহে অন্তত দুইবার চিনাবাদাম খান তাদের স্থূলতা কম হয়। সকালে পাউরুটির সঙ্গে পিনাট বাটার খেলে তা ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা কমায়। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়।

কোলেস্টেরল কমায়
প্রতিদিন চিনাবাদাম খেলে তা কোলেস্টেরলের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে এবং অনেক রোগের ঝুঁকি প্রতিরোধ করতে পারে। চিনাবাদামে রয়েছে মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (MUFA), বিশেষ করে ওলিক অ্যাসিড, যা LDL (খারাপ কোলেস্টেরল) কমাতে এবং HDL (ভালো কোলেস্টেরল) মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি করোনারি ধমনী রোগ প্রতিরোধ করতে পারে এবং স্বাস্থ্যকর রক্তের লিপিড প্রোফাইল বজায় রেখে স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।

Shamol Bangla Ads

অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য
তারুণ্য কে না ধরে রাখতে চায়? চিনাবাদাম খেতে শুরু করুন, কারণ এটি আপনাকে বয়স ধরে রাখতে সহায়তা করতে পারে! চিনাবাদামে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা কোলাজেন উৎপাদনের জন্য প্রয়োজনীয়। কোলাজেন ত্বকের দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে, যার ফলে বলিরেখা এবং বিবর্ণতা প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধ করে
চিনাবাদাম পলিফেনলিক অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, এটি মূলত পি-কৌমারিক অ্যাসিড, যা পাকস্থলীতে কার্সিনোজেনিক নাইট্রোসামাইন গঠনকে সীমিত করে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। চিনাবাদাম রেসভেরাট্রোলের একটি চমৎকার উৎস, যা ক্যান্সার এবং অন্যান্য রোগের বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক কাজ করে।

স্ট্রোকের ঝুঁকি কমায়
চিনাবাদামে পাওয়া রেসভেরাট্রল রক্তনালীতে আণবিক প্রক্রিয়া পরিবর্তন করে এবং একটি ভাসোডিলেটর হরমোন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে স্ট্রোকের ঝুঁকি কমায় বলে মনে করা হয়। চিনাবাদাম রক্তে শর্করার নিয়ন্ত্রণকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এবং হার্টের স্বাস্থ্য বজায় রাখতে পারে। উপকারী প্রভাবের জন্য প্রতিদিন এক মুঠো চিনাবাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিষণ্ণতা দূর করে
চিনাবাদাম একটি উপকারী নাস্তা, কারণ এটি সত্যিই মন খারাপকে দূরে ঠেলে দিতে পারে! চিনাবাদামে থাকা ট্রিপটোফ্যান সেরোটোনিন নিঃসরণ বাড়ায়, যা বিষণ্ণতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কম সেরোটোনিন মাত্রা বিষণ্ণতা সৃষ্টি করে। তাই মন ভালো রাখতে এখন থেকে নাস্তায় এক মুঠো করে চিনাবাদাম খাওয়ার অভ্যাস করুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেন প্রতিদিন আপেল খাবেন? পরবর্তী সংবাদ জেনে নিন কমলার রসের উপকারিতা

সর্বশেষ - লাইফ স্টাইল

Shamol Bangla Ads
Shamol Bangla Ads