ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউরেনিয়াম সমৃদ্ধাগারের ছবি প্রথম প্রকাশ করল উত্তর কোরিয়া

খবর টি পড়েছেন : ৩২৬
ইউরেনিয়াম সমৃদ্ধাগারের ছবি প্রথম প্রকাশ করল উত্তর কোরিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার এই ছবি প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

Shamol Bangla Ads

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এ জন্য তিনি আরও বেশিসংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম জং-উন পারমাণবিক অস্ত্রবিষয়ক প্রতিষ্ঠান (নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট) পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন।

প্রতিবেদনে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে। উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।

Shamol Bangla Ads

প্রকাশিত ছবিতে দেখা যায়, ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়। উত্তর কোরিয়ার নেতা কবে, কখন ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া কেন্দ্রের অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।

কেন্দ্রের কর্মীদের আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপকরণ তৈরির আহ্বান জানান কিম জং-উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিম জং-উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে।

উত্তর কোরিয়ার বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড পতন পরবর্তী সংবাদ নতুন বার্তা নিয়ে হঠাৎ আন্দোলনস্থলে মমতা

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads