ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খবর টি পড়েছেন : ৫৩১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ভাটি লংগরপাড়া গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া ওই গ্রামের কাসেম মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয়রা জানান, সাজু মিয়া দীর্ঘদিন যাবত ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে। সোমবার সকাল ১১ টার দিকে নিজের মর্টারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও প্রাথমিক তদন্ত চলছে। সেইসাথে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বে হামলা : ছোটভাইয়ের… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads