ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৩:৫৮ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৮ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হলদিগ্রাম এলাকার মো. জহুরুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (২১) ও ফাকরাবাদ এলাকার মৃত কদম আলীর ছেলে মো. আমির হোসেন (২৫)। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ৮০ বোতল মদসহ জামাল ও আমির হোসেনকে গ্রেফতার করা হয়। একইসাথে মদ বহনকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইক জব্দ করা হয়।

Shamol Bangla Ads

র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!