ads

বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষার্থীদের হাতের বৃক্ষের চারা তুলে দিলেন ইউএনও

খবর টি পড়েছেন : ৪৭৩
oppo_2
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ ও ভেষজ বৃক্ষের চারা তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানি বাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয় ও এপিপিআই পাইলট উচচ বিদ্যালয়সহ ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।

Shamol Bangla Ads

ওইসময় তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন। তিনি জানান, শিক্ষার্থীদের বৃক্ষের চারা রোপণে আগ্রহী করার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। এদিন উপজেলার ২০টি প্রাথমিক ও ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হতে ১০ রোল পর্যন্ত প্রত্যেকে শিক্ষার্থীকে ১টি বনজ ও ১টি করে ভেষজ গাছের মোট ৫ হাজার ২শ চারা বিতরণ করা হয়।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, দাহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমসহ গণমাধ্যমকর্মীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদী… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সাইনবোর্ড টানিয়ে বাস টার্মিনালের জমি দখলের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads