ads

বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সরকারি আবাসনে বসবাসকারী হিজড়াদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৬৪৭
Oplus_0
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আতঙ্কিত হিজড়ারা আশ্রয় নিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে

শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সুতিরপাড় এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীদের সরকারি আবাসনে রাতের আধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৪ সেপ্টেম্বর বুধবার রাতে প্রায় অর্ধশতাধিক মানুষ লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলার ঘটনা ঘটায়। হামলায় হিজড়াদের মারপিট, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণে বাঁচতে আতঙ্কিত হিজড়ারা বুধবার মধ্যরাত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আশ্রয় নিয়েছেন।

Shamol Bangla Ads

এদিকে ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট চত্বরে আশ্রয় নেওয়া হিজড়ারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করে আবাসনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিসহ নিরাপত্তার সাথে তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। একই দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান তাদেরকে থানায় মামলা করার পরামর্শ ও আইনী সহায়তার আশ্বাস দেন। ওই ঘটনায় শেরপুর সদর থানায় শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি সরকার বাদী হয়ে ২৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন।

শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশি সরকার বলেন, আমরা ৩ বছর ধরে সরকারের দেয়া আবাসনে বসবাস করে আসছি। হঠাৎ করে আমাদের বসতবাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। বাড়ি-ঘর ভাংচুর লুটপাট এবং আমাদের মারপিট করে। আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। আমরা কি অপরাধ করেছি? আমাদের ওপর কেন হামলা করা হলো? আমরা কী মানুষ না, ওই ঘটনায় আমরা হামলা-লুটপাট-ভাংচুরকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছি এবং ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা সঠিক বিচার চাই।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, হিজড়াদের একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান বলেন, ঘটনার বিষয়ে ইতোমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছে। আমি তাদেরকে একটি মামলা দায়েরের জন্য বলেছি, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিদে সমাজের মূলস্রোতে আনতে প্রায় সাড়ে ৩ বছর আগে তাদের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন। শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় প্রায় ২ একর সরকারি খাস জমিতে হিজড়া জনগোষ্ঠীদের জন্য ওই আবাসন প্রকল্পটি নির্মাণ করে জেলা প্রশাসন। সেখানে ৪০ জন হিজড়াকে পুনর্বাসিত করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাইনবোর্ড টানিয়ে বাস টার্মিনালের জমি দখলের অভিযোগ পরবর্তী সংবাদ শেরপুরের বাজিতখিলা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads