ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে শ্রী শ্রী বারোয়ারী মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে। ১ সেপ্টেম্বর রবিবার সকালে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারস্থ মন্দির কর্তৃপক্ষ ওই অভিযোগ তুলেন। ওই ঘটনার খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ওই ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার রাতে কে বা কারা শ্রীবরদী উপজেলার ভাঙাডাঙ্গা বাজারের শ্রী শ্রী বারোয়ারী মন্দিরের তালার চেইন কেটে ভেতরে প্রবেশ করে মন্দিরের প্রতিমা ভাংচুর করে এবং পেট্রোল, কেরোসিন ছিটিয়ে দেয়। পরে রবিবার সকালে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মন্দিরে গেলে প্রতিমাগুলো ভাংচুর করা দেখতে পান। ঘটনার বিষয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় বাসিন্দা রিনা রাণী রাজভর রায় বলেন, আমি সকালে কয়েকজন ছেলে মেয়েকে প্রতিমা শুকিয়েছে কিনা দেখতে বললে তারা গিয়ে দেখে মন্দিরের দরজা খোলা ও প্রতিমা ভাংচুর করা। ওইসময় আমিসহ আশেপাশের লোকজন এসে মূর্তি ভাংচুরসহ পেট্রোল ও কেরোসিন ছিটানো অবস্থায় দেখতে পাই। দিরগুন রবিদাস বলেন, যে বা যারা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে তদন্ত সাপেক্ষে তাদের উপযুক্ত বিচার দাবি করছি।

Shamol Bangla Ads

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, রাতের বেলায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার বিষয়ে মন্দির কমিটির সভাপতি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!