ads

রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাহাঙ্গীর হোসেন, নকলা
সেপ্টেম্বর ১, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার সকালে নকলা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত বিএনপি নেতা আলহাজ্ব জাহেদ আলী চৌধুরী এমপি’র বাসভবনে দলীয় কার্যালয়ে এবং নকলা পৌর বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে ওইসব অনুষ্ঠানের আয়োজন করে।

Shamol Bangla Ads

জাহেদ আলী চৌধুরীর বাসভবনে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহেদ আলী চৌধুরীর ছেলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর যুবদলের সাবেক সভাপতি এনামুল হক পান্নু, রাব্বেনুর চৌধুরীসহ বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকলস্তরের নেতা-কর্মীবৃন্দ।

এদিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে পৌর বিএনপি এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহবায়ক কামরুল আলম খান লিটন।

Shamol Bangla Ads

বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চান মিয়া, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক রজব আলী ও ছায়েদুল ইসলাম বিডিআর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান জুযেল, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হান্নান কাজী, সদস্য শফিউল ইসলাম শফি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সদস্য সচিব আনোয়ার হোসেন। এখানেও বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকলস্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!