ads

রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারার মুক্তির দাবিতে মানববন্ধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
আগস্ট ২৫, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেরপুরের নকলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোখলেছুর রহমান তারাসহ গ্রেফতারকৃত সকল নিরাপরাধ কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট রবিবার সকালে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে আঞ্চলিক মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কামরুল আলম খান লিটন, কারাবন্দী তারার ভাতিজা জেলা বিএনপির সদস্য ও নকলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপন প্রমুখ।

বক্তারা বলেন, মোখলেছুর রহমান তারা একজন দেশপ্রেমিক ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মোখলেছুর রহমান তারার জন্ম তারিখ ১০ অক্টোবর ১৯৬০ সাল। ১৯৭১ সনে তার বয়স ছিল ১০ বছর। কিন্তু আওয়ামী স্বৈরাচার সরকারের শাসনামলে মিথ্যা মামলার আসামি হয়ে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রহসনের বিচারে) বর্তমানে তিনি জেলখানায় বন্দি আছেন। অন্তবর্তীকালিন সরকারের নিকট তার মুক্তির দাবি এবং মিথ্যা মামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান বক্তারা।

Shamol Bangla Ads

মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে নকলা উপজেলার সর্বস্তরের নাগরিকের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তবর্তীকালিন সরকারের প্রধান উপদেস্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলায় ২০২৩ সালের ২১ জুন ময়মনসিংহের ধোপাখোলা এলাকা থেকে নকলা পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা মোখলেছুর রহমান তারাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। এরপর চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেরপুরের নকলায় মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই মামলায় তারাসহ ৩ জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়। এরপর থেকেই দন্ডপ্রাপ্তরা কারাগারে বন্দি রয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!