ads

রবিবার , ২৫ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার শ্রীবরদীর ভেলুয়া ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৫০৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

এবার শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিমকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট রবিবার দুপুরে ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভেলুয়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুছা, যুবদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন উজ্জ্বল, শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম ময়না, ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিভিন্ন সহযোগিতার কথা বলে নিরীহ মানুষের কাছে টাকা গ্রহণ করেন। গ্রাম্য বিচারে টাকার বিনিময়ে বিচারের রায় দেন। তার দাপটে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, আব্দুল করিম স্বেচ্ছাচারিতার মাধ্যমে পরিষদ পরিচালনা করেন। তিনি তার ইচ্ছামতো বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বাতিল করে দেন। আবার টাকার বিনিময়ে এসব কার্ডসহ ভিজিএফ কার্ড বরাদ্দ দেন। চেয়ারম্যানের গুন্ডা বাহিনীর ভয়ে অনেক নিরীহ মানুষ পালিয়ে বেড়াচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু বিচার এবং ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী মেম্বারদের পদত্যাগ দাবি করেন এলাকাবাসী।

Shamol Bangla Ads

মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারার মুক্তির… পরবর্তী সংবাদ নকলায় নুরুল ইসলাম দরবেশের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads