ads

সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভাসমূহে প্রশাসক নিযুক্ত হলেন যারা

খবর টি পড়েছেন : ২,১৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্থানীয় সরকার বিভাগের আওতায় সারাদেশের ন্যায় শেরপুরেও জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহের চেয়ারম্যান ও পৌরসভাসমূহের মেয়রদের অপসারণ করায় ওইসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ১৮ আগস্ট রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ওই অপসারণ ও নিয়োগ দেওয়া হয়।

Shamol Bangla Ads

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলা পরিষদে প্রশাসক নিযুক্ত হয়েছেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। আর শেরপুর পৌরসভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসানকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সদর উপজেলা পরিষদে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, নকলা উপজেলা পরিষদে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, ঝিনাইগাতী উপজেলা পরিষদে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা পরিষদে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদকে প্রশাসক নিযুক্ত করা হয়েছে।

Shamol Bangla Ads

ওই অপসারণ ও প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম জানান, সারাদেশের একই আদেশ মোতাবেক শেরপুরেও দায়িত্ব গ্রহণ সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পরবর্তী কার্যক্রম শুরু করবেন নবনিযুক্ত প্রশাসকরা।

উল্লেখ্য, প্রজ্ঞাপনে সারাদেশে মোট ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৪৯৩টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে শিক্ষার্থীদের রং তুলির ছোঁয়ায় রঙিন হচ্ছে দেয়াল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads