ads

বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৯১
Oplus_0
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুর জেলা বিএনপির উদ্যোগে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী-এমপি ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ৩ দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ আগস্ট বুধবার সকালে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে ওই বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ওইসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে যেসব ছাত্রদের আওয়ামী লীগের ক্যাডার ও গুন্ডাবাহিনী গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হবে। এছাড়া বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম, নির্যাতন, হত্যা জ্বালাও-পোড়াও করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

Oplus_0

Shamol Bangla Ads

বিএনপির সকল স্তরে নেতাকর্মীদের ধৈর্য ধারণ করে আগামী ৩ দিন প্রতিটি পাড়া-মহল্লায় অতন্ত্র প্রহরী হিসেবে থেকে আওয়ামী গুন্ডা বাহিনীদেরকে প্রতিরোধ করার আহবান জানিয়ে তিনি বলেন, তারা যেন আবারও কোন সহিংস কাজে জড়িত হয়ে বিএনপির উপর দায় চাপাতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। আমরা ইচ্ছা করলে আওয়ামী লীগের পালিয়ে থাকা গুন্ডা ও সন্ত্রাসীদের খুঁজে বের করে এনে শাস্তি দিতে পারি। কিন্তু বিএনপি শান্তি প্রিয় দল, সুশৃংঙ্খল দল, আমরা তা করব না। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাবে।

সমাবেশে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে এস এম শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, মো. সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেন, মফিজুল মোল্লা, জাকারিয়া বাদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সম্প্রীতি রক্ষায় হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়… পরবর্তী সংবাদ মাকে বাড়ি করে দেওয়ার স্বপ্ন পূরণ হলো না…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads