ads

বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৪০, আহত ৩৪৭

খবর টি পড়েছেন : ৩৩৫
আফগানিস্তানে বন্যায় নিহত বেড়ে ৪০, আহত ৩৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আফগানিস্তানে বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যাও বেড়েছে। আকস্মিক এ দুর্যোগে অন্তত ৩৪৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Shamol Bangla Ads

সোমবার (১৫ জুলাই) বিকালে পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রাদেশিক রাজধানী জালালাবাদ, সুখ রদ জেলা এবং পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশের আশপাশের এলাকাগুলোতে এই দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান অমরখিল জানান, আহতদের চিকিৎসার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীদের পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Shamol Bangla Ads

এর আগে সোমবার সকালে নানগারহারের পার্শ্ববর্তী কুনার প্রদেশেও একই ধরনের প্রাকৃতিক দুর্যোগে পাঁচজনের প্রাণহানি ঘটে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত মে মাস থেকে ভারী বৃষ্টিপাত ও বন্যায় চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে হাজার হাজার মানুষ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রচার সমাবেশে ট্রাম্পের ওপর গুলি, হামলাকারীসহ নিহত ২ পরবর্তী সংবাদ নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিমান বিধ্বস্ত, নিহত ১৮

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads