ads

বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তাইওয়ানের আকাশে ৬৬ চীনা যুদ্ধবিমান

খবর টি পড়েছেন : ৩৮১
তাইওয়ানের আকাশে ৬৬ চীনা যুদ্ধবিমান
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

তাইওয়ানের আকাশে ২৪ ঘণ্টায় ৬৬টি চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ ঘটিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। যা এই বছরে সর্বোচ্চ রেকর্ড। মাত্র একদিন আগেই তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়াও চালিয়েছিল বেইজিং। তার পরদিনই তাইওয়ানের আকাশে অনুপ্রবেশ ঘটনা ঘটিয়েছে চীন।

Shamol Bangla Ads

তাইপেই ঠিক এক দিন আগেই দ্বীপের চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোকে দেখেছিল। বুধবার বেইজিং দাবি করেছিল, ওই যুদ্ধবিমান পিএলএ বিমানবাহী রণতরি শানডংয়ের সঙ্গে অনুশীলনের জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল।

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘আজ সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশেপাশে ৬৬টি পিএলএ বিমান এবং সাতটি চীনা জাহাজ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬টি যুদ্ধবিমান সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। এর আগে গত মে মাসে বেইজিং তাইওয়ানের আশেপাশে ৬২টি যুদ্ধবিমান এবং ২৭টি নৌযান পাঠিয়েছিল।

Shamol Bangla Ads

দেশটির সামরিক বিশেষজ্ঞ সু জু-ইয়ুন বলেছেন, সাম্প্রতিক সময়ে তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের প্রতিক্রিয়া হিসেবে চীন তাদের সর্বশেষ শক্তি প্রদর্শন করেছে। তাইওয়ানে রাজনৈতিক উন্নয়নের মধ্যে ছিল, তাইওয়ানে ওয়াশিংটনের নতুন ডি ফ্যাক্টো রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক এবং বুধবার লাইয়ের সঙ্গে বৈঠকের সময় তাইপেইয়ের প্রতি তার সমর্থন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরিস্থিতি নজরে রাখছে এবং এর উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো হবে। স্ব-শাসিত গণতান্ত্রিক তাইওয়ান নিজেদের স্বাধীন দ্বীপ মনে করলেও চীন তার নিজের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে। সূত্র : এএফপি

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাজ্যের নগরমন্ত্রী হলেন টিউলিপ সিদ্দিক পরবর্তী সংবাদ নির্বাচনে আমি থাকছি, আর আমিই জিতবো : বাইডেন

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads