ads

বৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বাবেলাকোনা কামরূপ কামাক্ষা মন্দিরে পূজা অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
জুন ১৩, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

দেবী সতীর সন্তুষ্টি লাভের আশায় শেরপুরের শ্রীবরদীর আদিবাসী অধ্যুষিত পাহাড়ি এলাকা বাবেলাকোনা কামরূপ কামাক্ষা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজা অর্চনা। যুদ্ধ রাম বর্মণের পরিচালনায় পূজা অর্চনায় আসেন হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ।

Shamol Bangla Ads

যুদ্ধ রাম বর্মণ জানান, এটি ৫১ সতীপীঠের অন্যতম। ৫১টি শক্তি পীঠের মধ্যে একটি এবং ৪টি আদি শক্তি পীঠগুলোর মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ। কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা ‘রক্তক্ষরা দেবী’ বলা হয়। ভারতের ওই মন্দিরকে অনুসরণ করে প্রতি বছর পূজা অর্চনা করেন।

তিনি আরও জানান, ব্রিটিশ আমল থেকে এখানে কামরূপ কামাক্ষা মন্দিরের দেবীর স্বরণে জৈষ্ঠ্য মাসে পূজা উদযাপন হয়ে আসছে। পূজায় পাঠা বলিও দেয়া হয়। পূজাকে ঘিরে মন্দিরে পাশে বসে মেলা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক লোকের সমাগম ঘটে।

Need Ads
error: কপি হবে না!