ads

বুধবার , ১২ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কার্টন বোঝাই চলন্ত ট্রাকে আগুন

খবর টি পড়েছেন : ৫৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীদে একটি পুরাতন কার্টন বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১২ জুন বুধবার বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের কাটাখালি ব্রিজ এলাকায় ওই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রাকের সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় ওই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Shamol Bangla Ads

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কাটাখালি ব্রিজের কাছে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী একটি পুরাতন কার্টন বোঝাই ট্রাকে হঠাৎ করেই আগুন লেগে যায়। এই দৃশ্য দেখে অন্যান্য যানবাহনের চালকরা ট্রাক ড্রাইভারকে সংকেত দিলে ট্রাক থামায়। পরে স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিভানের চেষ্টা করে।

পরে শেরপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা এসে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় শেরপুর ঝিনাইগাতী সড়কে যানজটের সৃষ্টি হয় এতে প্রায় দুই ঘণ্টা চলাচল বন্ধ থাকে।

Shamol Bangla Ads

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রাকের উপরে বসে থাকা কারো সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্র জানায়।

আগুন লাগার পর ট্রাক চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আগুন লাগার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে ট্রাক ছেড়ে অন্যত্র চলে যায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সবার নজর কেড়েছে ১৮ মণের ‘নবাব’ পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বাবেলাকোনা কামরূপ কামাক্ষা মন্দিরে পূজা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads