সিলেট নগরীর মেজরটিলা চামেলীবাগ আবাসিক এলাকায় বাড়ির উপর টিলাধসের ৬ ঘণ্টা পর একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জুন সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর সহায়তায় তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এরা হলেন আগা আব্দুল করিম, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ৬ মাস বয়সী শিশুসন্তান তানিম। এর আগে সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনা ঘটে।

মহানগরীর শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, টিলার পাদদেশে আগা আব্দুল করিম ও তার ভাই আগা আব্দুর রহিম পৃথক দুটি বাসায় পরিবার নিয়ে থাকতেন। টিলাধসে ঘরের নিচে দুই পরিবারের ৬ জন আটকা পড়েন। সকালে স্থানীয়রা আব্দুর রহিমের পরিবারকে উদ্ধার করলেও মাটির নিচে চাপা পড়ে যান আব্দুর রহমান ও তার পরিবার।

দীর্ঘ ছয় ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়। বেলা দেড়টার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে বলে সিটি করপোরেশনের করা হয়েছে বলে সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা সাজনু লস্কর জানিয়েছেন।




