ads

রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের পর থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ

সরকারি অফিস আদালতের সময়ের সঙ্গে তাল মিলিয়ে ঈদের পর থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ৯ জুন রবিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

সার্কুলারে বলা হয়, নতুন সূচিতে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। বর্তমানে ব্যাংকিং লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

Shamol Bangla Ads

সার্কুলারে আরও বলা হয়, সরকার ঘোষিত অফিস সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!