ads

রবিবার , ৯ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও ১৩৪ বিজিপি-সেনা সদস্যকে ফেরত পাঠানো হলো মিয়ানমারে

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৯, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ

পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ১৩৪ জন সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) ও সেনা সদস্যকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনাসংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিটিএ’র জেটিঘাট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে চলা সংঘাতের জেরে তারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

জানা গেছে, মিয়ানমার সরকারি বাহিনীর এসব সদস্যদের টাগবোটে করে গভীর সাগরে নিয়ে যাওয়া হবে। পরে সেখানে অবস্থানকারী মিয়ানমার নৌবাহিনীর বড় একটি জাহাজে তাদের তুলে দেওয়া হবে।

এর আগে শনিবার সকালে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে দেশটির একটি প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। পরে দলটির সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা উচ্চ বিদ্যালয়ে যান। সেখানে পৌঁছে তারা মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কাজ শেষ করেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও প্রশাসনের সংশ্লিষ্টদের সূত্র জানিয়েছে, রোববার সকাল ৭টার দিকে মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের চারটি বাসে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ’র জেটিঘাটে নিয়ে আসার পর তাদের ফেরত পাঠানো হয়। সেখানে আনার পর ইমিগ্রেশন ও ডকুমেন্টেশনের কাজ শুরু করা হয়। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিয়ানমার দূতাবাসের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!