ads

শনিবার , ৮ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খবর টি পড়েছেন : ৩২২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পড়ালেখায় উদ্বুদ্ধকরণ ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডপস’ এর আয়োজনে ৭ জুন শুক্রবার সকালে শহরের তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এসব বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এর আগে সকালে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডপসের সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান (অব:)।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া, বিএসপি, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, বুয়েটে অধ্যয়নরত ডপস সদস্য আতিকুর রহমান, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্য আব্দুল হাকিম, ডপস শুভাকাঙ্ক্ষী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Shamol Bangla Ads

পরে মেধা যাচাই পরীক্ষায় বিজয়ী ও ডপসের সদস্য দরিদ্র মেধাবী ২৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন৷

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১০২ পিছ ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক পরবর্তী সংবাদ শেরপুরে প্রশিক্ষণ শেষে ক্ষুদে সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads