ads

শনিবার , ৮ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রশিক্ষণ শেষে ক্ষুদে সাঁতারুদের মাঝে সনদপত্র বিতরণ

খবর টি পড়েছেন : ২৮৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তৃণমূল থেকে প্রতিভাবান সাঁতারু তৈরীর লক্ষ্যে অনুর্ধ্ব-১৫ বছর বয়সী ক্ষুদে সাঁতারুদের মাসব্যাপী প্রশিক্ষণ হয়েছে শেরপুরে। প্রশিক্ষণ শেষে ৬ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব সনদপত্র বিতরণ করেন।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক হাকিম বাবুল, কোষাধ্যক্ষ মো. জিন্নত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করে। শেরপুর শহীদ দারোগ আী পৌরপার্ক পুকুরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অ-১৫ বছর বয়সী ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ পরবর্তী সংবাদ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের