ads

বুধবার , ২৯ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ৮৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম মিয়া (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২৮ মে মঙ্গলবার সন্ধ্যায় শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলম শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে। বুধবার দুপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Shamol Bangla Ads

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবির পরিদর্শক আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ডিবির সেকেন্ড অফিসার এসআই মো. শফিকুর রহমান সজীবের নেতৃত্বে এএসআই হরিপদ চন্দ্র পাল, এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ শেরপুর শহরের উত্তর গৌরীপুর (খোয়ারপাড়) এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কের পুরাতন লিখন সিনেমা হলের সামনে অভিযান চালায়। ওইসময় ইউপি সদস্য আলম মিয়াকে আটক করে ডিবি পুলিশ। পরে আলম মিয়ার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির এসআই শফিকুর রহমান সজীব জানান, দীর্ঘদিন থেকেই আলম মিয়া মাদক ব্যবসা করে আসছিল। ইউপি সদস্যের আড়ালে সে মাদক বেচাকেনা করতো বিভিন্ন স্থানে। সে আমাদের নজরদারিতে ছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ওই ঘটনায় গ্রেফতারকৃত আলমের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আলম মিয়াকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিবি পুলিশের মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌরসভার প্রস্তাবিত বাজেট সংক্রান্ত বিশেষ সভা পরবর্তী সংবাদ নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের ২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads