ads

বুধবার , ২৯ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু, আহত ১

খবর টি পড়েছেন : ৪১৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে একই পরিবারের ২ জনের মৃত্যু ও একজন আহত হয়েছে। ২৯ মে বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হলেন মজিদবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী পারভীন আক্তার (৩৫) ও তার (পারভীনের) আপন চাচাশ্বশুর ফিরোজ মিয়া (৪০)। এদের মধ্যে পারভীন ৩ কন্যা সন্তানের জননী ও ফিরোজ ২ ছেলে সন্তানের জনক। পারভীন পেশায় গৃহিণী ও ফিরোজ পেশায় কৃষক ছিলেন। ওই ঘটনায় ফিরোজ মিয়ার ছেলে রোকন মিয়া (১৩) সামান্য আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গত সোমবার রাত থেকে পুরো নকলা উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে পিডিবি পরদিন মঙ্গলবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারলেও পল্লীবিদ্যুৎ সংযোগ চালু করে বুধবার বিকেল ৫টার দিকে। সংযোগ চালু করার সাথে সাথে বৈদ্যুতিক খুঁটির সাথে থাকা পারভীনের ঘরের সার্ভিস তার ফায়ারিং হয়ে মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে পারভীনের শরীরে ছিটকে পড়ে। এতে পারভীন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তাকে বাচাতে চাচাশ্বশুর ফিরোজ এগিয়ে আসে। তখন সেও বিদ্যুতের তারে জড়িয়ে যায়। ফিরোজকে বাঁচাতে তার ছেলে রোকন এগিয়ে এলে সে সামান্য আহত হয়। পরে এলাকাবাসী পারভীন ও ফিরোজকে উদ্ধার করে গুরুতর অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার পরবর্তী সংবাদ নকলায় মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম বিষয়ক কর্মশালা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads