ads

রবিবার , ১৯ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
মে ১৯, ২০২৪ ৪:০৬ অপরাহ্ণ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার বিকেলে নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়াসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সভায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় নির্বাচনী আচরণ বিধি, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করাসহ প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করা হয়। সেইসাথে নির্বাচনে করণীয় বর্জনীয় সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!