ads

শনিবার , ১৮ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তঃজেলা গরু চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মে ১৮, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৮ মে শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ওই তথ্য জানান শেরপুরের পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছেন শেরপুর শহরের কসবা কাঠগড় এলাকার মো. ফরহাদ হোসেনের ছেলে মো. আব্দুল জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০), মহির উদ্দিনের ছেলে মো. আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) এবং খানুরবাড়ী এলাকার মহিউদ্দিনের ছেলে মো. মিনহাজ উদ্দিন (৩৫)। শনিবার বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

oppo_1024

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন জানান, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার বসতবাড়ির গোয়ালঘর থেকে গত ১২ মে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর ৫টি গরু চুরি করে নিয়ে যায়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। ওই ঘটনায় মো. শাহজাহান মিয়া ১৪ মে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির ব্যবহার করে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকের চালক শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা মো. আব্দুল জলিল ওরফে ফকির হোসেনকে গত ১৭ মে আটক করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তি মতে টাঙ্গাইলের অপর আন্তঃজেলা গরু চোরচক্রের সদস্য মহির উদ্দিন ও তার ছেলে আজিজুল ইসলাম এবং সাহিজুল ইসলাম ও মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। সেইসাথে চুরি হওয়ার ৫টি গরুর মধ্যে ৩টি গরু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার সাথে জড়িত আরও আসামি পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মামলার তদন্তকারী কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!