ads

শনিবার , ১১ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দুদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‌‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৪ উপলক্ষে শেরপুরে দুদিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। ১১ মে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি উদ্যানে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

স্কুলশিক্ষিকা করুণা দাস কারুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, অনলাইন ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, জেলা পর্যায়ে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের ৩০টি স্টল বসেছে। স্টলগুলোতে শিক্ষার্থীরা বিভিন্ন আবিস্কার উপস্থাপন করেছেন। আগামীকাল রবিবার এ মেলার সমাপনী অনুুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সাংবাদিকের উপর হামলা : ১৩ জনের বিরুদ্ধে থানায়… পরবর্তী সংবাদ শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads