শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৯ জন শিশুর অভিভাবকদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলে আনুষ্ঠানিকভাবে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হুমায়ুন দিলদার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের লোকাল সেন্টার কমিউনিটির চেয়ারম্যান ক্লেনসন থিগিদি। অনুষ্ঠানের শুরুতে তিনি স্বাগত বক্তব্য দেন। ওইসময় তিনি বলেন, সীমান্ত এলাকার গারো পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোকজনদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। এরই অংশ হিসেবে ৯ জন শিশুর অভিভাবককে ৫ মাস বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেয়া হচ্ছে। যাতে তারা সেলাই মেশিন দিয়ে নিজের কাজের পাশাপাশি বাড়তি আয় করে স্বাবলম্বী হতে পারে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলাকোনা ম্যানেজার সুলভ রিছিল।

ওইসময় উপস্থিত ছিলেন মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সুবিধাভোগীসহ গণমাধ্যমকর্মীরা।




