ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের গারো পাহাড়ের বন পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি বনে একশ্রেণির দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Shamol Bangla Ads

সংগঠনের সভাপতি সাংবাদিক ও লেখক রফিক মজিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা সেক্টরস কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ’র আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলাইমান আহমেদ, সমাজসেবী মিজানুর রহমান রাজা, চলচ্চিত্র প্রযোজক লিটন খন্দকার, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘গ্রীন ভয়েস’র সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমান।

মানববন্ধনে বক্তারা দুর্বৃত্ত চক্রের আগুনে শেরপুরের গারো পাহাড়ের বনভূমি কয়েকদিন যাবত পুড়তে থাকলেও এবং তা নিয়ে গণমাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশের পরও বনবিভাগসহ স্থানীয় প্রশাসনের নীরবতায় উদ্বেগ প্রকাশ করেন। সেইসাথে তারা বনভূমি উজাররোধ এবং পাহাড় থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ, বনভূমি বেদখল, বনের ভিতর আলো ও শব্দ দূষণ রোধসহ বনে আগুন দেয়ার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Shamol Bangla Ads

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ওইসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে গ্রীন ভয়েসের অন্যান্য কর্মকর্তা-সদস্যগণসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!