ads

মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক এমপি শ্যামলী উদ্যোগে শ্রমজীবী-পথচারীদের মাঝে পানি, স্যালাইন ও শরবত বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৩০, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

তীব্র তাপপ্রবাহে একটু স্বস্তি পেতে শেরপুরের শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ২৯ এপ্রিল সোমবার ওই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক এমপি শ্যামলীর ছোট ভাই ও শ্যামলী সুপার অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি মো. শুভ রেজা।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ন, জলাধার ভরাট ও অবাধে বৃক্ষ নিধনের ফলেই অসহনীয় দাবদাহে শেরপুরে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাময়িক স্বস্তির জন্য আমরা সাবেক এমপি, শেরপুরের মানবতার ফেরিওয়ালা শ্যামলী আপার উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শরবত বিতরণ কর্মসূচি পালন করছি। কিন্তু দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের জন্য শেরপুরকে সবুজায়ন ও বসবাসের উপযোগী করতে রাষ্ট্রকেই যথাযথ ভূমিকা পালন করতে হবে।

ওইসময় সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো: উমর ফারুক উপস্থিত ছিলেন। প্রথম দিন শহরের বটতলা মোড়, টাউন হল মোড়, নিউ মার্কেট মোড় ও থানা মোড়ে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

সাপ্তাহিক শ্যামলী শেরপুর ও শ্যামলীনিউজ২৪ডটকমের নির্বাহী সম্পাদক মো: উমর ফারুক জানান, যতদিন তীব্র দাবদাহ থাকবে সাবেক এমপি শ্যামলী আপার নিজস্ব তহবিল থেকে শেরপুরের শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি, স্যালাইন ও শরবত বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!