ads

শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৯, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ

শেরপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ প্রাণিসম্পদ সপ্তাহ ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

পরে বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বিভিন্ন প্রাণী ও পশু পাখি এবং চিকিৎসা সেবার প্রদর্শনী স্টল বসানো হয়। পরে শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু প্রাণী সম্পদের বিভিন্ন স্টল ফিতা কেটে উদ্বোধন করেন।

ওইসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজাবে রহমত, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলকাফর রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

প্রদর্শনীতে ৪০টি স্টলে গৃহপালিত বিভিন্ন প্রাণী, পশু-পাখি এবং এসব পশুপাখি ও প্রাণীর রোগ বালাই নিরোধে বিভিন্ন ওষুধের স্টল বসে। স্টলে খাঁচার ভেতর দেশীয় হাঁস-মুরগি পালনে সফল খামারি গোলাম মোস্তফা জানায়, দেশীয় মুরগি স্বাভাবিকভাবে আমরা বাড়ির আঙ্গিনায় লালন-পালন করে থাকি। কিন্তু যাদের উঠোন নেই বা শহরের মানুষ খাঁচার ভেতর রেখেই ভালোভাবেই হাঁস-মুরগি পালন করা সম্ভব এবং তা ৩ মাসের মধ্যেই খাবার উপযোগী হয়ে উঠে। এর প্রমাণস্বরূপ তিনি তিন স্তরের খাঁচার ভেতর বেড়ে ওঠা মুরগি ও এর বাচ্চা প্রদর্শন করেন।

এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলকাফর রাজিব বলেন, খামারিদের উৎসাহী করা এবং বিভিন্ন রকম উদ্ভাবনী পরিকল্পনা করে তা বুঝিয়ে দেওয়াসহ বিভিন্ন উন্নত জাতের গৃহপালিত প্রাণীর জাত প্রদর্শন, পশুপাখির খামার পরিকল্পনা বিষয়ে নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পশুপাখি পালনে কৃষকদের উৎসাহিত করাই মূলত এ প্রদর্শনীর উদ্দেশ্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!