ads

শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ছোটভাই বউয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ভাসুরের, আটক ২

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ১৯, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি ভাবির লাঠির আঘাতে ভাসুর মোরাদ হোসেন (৫৫) নামের এক সিকিউরিটি গার্ডের নিহতের ঘটনা ঘটেছে। ১৯ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টালকী ইউনিয়নের পূর্বটালকী গ্রামে এ ঘটনা ঘটে। মোরাদ একই গ্রামের মৃত রহিম মাস্টারের ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোরাদ হোসেন দীর্ঘদিন যাবৎ ঢাকার কল্যাণপুর এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তার চাচাত ভাই জালাল উদ্দিনের সাথে বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

গেল ঈদে ছুটি না পেয়ে শুক্রবার সকালে মোরাদ ঢাকা থেকে নিজ বাড়ি পূর্ব টালকিতে আসেন। সাথে কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসেন। আসবাবপত্র নিয়ে বাড়িতে প্রবেশ নিয়ে চাচাত ভাইয়ের বউ মাজেদা বেগমের সাথে তর্কবিতর্কের এক পর্যায় মাজেদা বেগম লাঠি দিয়ে মাথার পিছনে আঘাত করলে মোরাদ মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরাদকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে বেগমকে আটক করে পুলিশ। এ ঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, টালকি ইউনিয়নের পূর্বটালকী গ্রামে জমি সংক্রন্তে পূর্বশত্রুতার জেরে মাজেদা বেগমের লাঠির আঘাতে মোরাদ হোসন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাজেদা বেগম ও তার মেয়ে খুশিকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
error: কপি হবে না!