ads

সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

খবর টি পড়েছেন : ৬২১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার দুপুরে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাহমুদুল হাসান, মো. তমছের আলী, মো. হেলাল উদ্দিন, মোছা. পান্না আক্তার, মো. রাসেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের বাসিন্দা আরসাদ আলীর ছেলে মালয়েশিয়াপ্রবাসী মো. আল আমিন বেশ কয়েক মাস আগে সাজিবুর রহমান রিপনসহ ৩০ জনকে ভালো বেতনে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে বাকিরা ভালোভাবে চাকরি করলেও রিপন বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মালয়েশিয়ার সরকারি লোকের কাছে ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সে বাংলাদেশে ফেরত এসে তার কুকর্মের কথা গোপন রেখে মালয়েশিয়াপ্রবাসী আল আমিন ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন এবং বিভিন্ন ধরনের অপপ্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন।

Shamol Bangla Ads

একই সাথে গত ৩ এপ্রিল বুধবার আল আমিনের বাড়িতে আক্রমণ করেন এবং তার নিকট ৫ লাখ চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করেন। ওইসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাজিবুর রহমান রিপনের শাস্তি দাবি করেন।

মানববন্ধনে ২৬ জন মালয়েশিয়াপ্রবাসীর স্বজনরাসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর বারের সিনিয়র সদস্য এ্যাডভোকেট গোলাম মোস্তফার ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads