ads

সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৪ এপ্রিল রবিবার সন্ধ্যায় পুলিশ সুপারের বাসভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ও তার সহধর্মিণী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত ও তার পরিবারবর্গ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, নকলা পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, স্থানীয় জনপ্রতিনিধি, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরসমূহের প্রধানগণ, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পী থেকে শুরু করে পুলিশ সদস্যদের মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়।

পরে পুলিশ সুপার অতিথিবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিশেষ খাবার পান্তা ইলিশ, নানা পদের ভর্তা ও নানা পদের খাবারের মাধ্যমে প্রাণোচ্ছ্বল এক নৈশভোজে অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!