ads

রবিবার , ১৪ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইছলি বিলে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৪, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলাধীন লিজকৃত ইছলি বিলে বিষপ্রয়োগে প্রায় ৭ লক্ষ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ১৩ এপ্রিল শনিবার রাতে বিলের মোবারকপুর মৌজা অংশে ওই ঘটনা ঘটে। রবিবার সকালে হাজার হাজার মরা মাছ ভেসে উঠে। ওই ঘটনায় বিলের ইজারাদার মো. হাফেজ উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, সদর উপজেলার দমদমা কালিগঞ্জ, মোবারকপুর, পশ্চিম মির্জাপুর ও শ্রীবরদী উপজেলার পূর্বঝিনিয়া মৌজায় অবস্থিত ইছলি বিলটি ২০২৩ সালে ৬ বছর মেয়াদে উন্নয়ন খাতে লিজ নেয় নিবন্ধিত গড়জরিপা দক্ষিণ হাজীপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। এরপর থেকে বিলটিতে ইজারাদারের মাধ্যমে স্থানীয় বেশ কিছু লোক মৎস্যচাষ করে আসছিল। কিন্তু প্রথম বছরে কয়েকদিনের টানা অতিবৃষ্টির কারণে রাস্তা ডুবে প্রায় ১৫ লক্ষ টাকার মাছ ভেসে যায়। এরপর ফের মাছের পোনা অবমুক্ত করা হয়। এখন মাছের প্রায় শেষ মৌসুমে প্রজনন বাড়ানোর জন্য আহরিত মাছগুলো বিলের একটি পরিখার মতো জায়গায় সংরক্ষণ করা হচ্ছিল। ওই অবস্থায় বিষ প্রয়োগে নিধন করা হয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ৬/৭ লক্ষ টাকার মাছ।

ইজারাদার মো. হাফেজ উদ্দিন জানান, দীর্ঘ মেয়াদে লিজ নেওয়ার পর থেকেই স্থানীয় একটি মহল নানাভাবে ষড়যন্ত্রসহ চুরি করে মাছ শিকার করে আসছিল। এবার তাদেরই একটি অংশ বিষ প্রয়োগে ওই মাছ নিধন করেছে। তিনি এ বিষয়ে সরকারের রাজস্ব আদায় অব্যাহত রাখার স্বার্থে জেলা-উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, ইছলি বিলে বিষপ্রয়োগে মাছ নিধনের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!