ads

শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি-লেখক অরণ্য ই চিরানকে গণসংবর্ধনা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ১৩, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ

গারো আদিবাসীদের মাঝে প্রথম রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‌’স্বাধীনতা পদক-২০২৪’ পদকপ্রাপ্ত কবি, লেখক ও গবেষক ময়মনসিংহ সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অরণ্য ই চিরানকে শেরপুরের ঝিনাইগাতীতে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ১৩ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া কমিউনিটি সেন্টারে ঝিনাইগাতী, শ্রীবরদী ও শেরপুর সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা দেয়া হয়।

Shamol Bangla Ads

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি-লেখক ও গবেষক অরণ্য ই চিরান। এতে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা, শেরপুর সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেনিশন দুলাল মারাক।

Shamol Bangla Ads

সমাজসেবক আদিবাসী নেতা লিউবার্ট চিসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চলচিত্র প্রযোজক ও পরিচালক আবু রায়হান জুয়েল, যুবলীগ নেতা মো. রকিবুল ইসলাম রোকন, ময়মনসিংহ খ্রিষ্টিয়ান ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি ইউনুস সাংমা, শেরপুর সদর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুভাষ বিশ্বাস ও ভাইস চেয়ারম্যান সনেন্দ্র সিমসাং, ঝিনাইগাতী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান লিটু দিও, স্থানীয় আদিবাসী গ্রাম কাউন্সিল চেয়ারম্যান পিরিসন চিচাম, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র চন্দ্র বর্মণ, আদিবাসী নেতা গেনেন্দ্র সাংমা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ, খুতুব ও উত্তরীয় প্রদান করা হয়। অতিথিদের বক্তব্য শেষে গণসংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Need Ads
error: কপি হবে না!