ads

সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাবেক এমপি শ্যামলীর উদ্যোগে ১০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ

শেরপুরে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে ১০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৮ এপ্রিল সোমবার দুপুরে শহরের বটতলা এলাকায় এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর রাজনৈতিক কার্যালয় থেকে ওইসব শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তার ছোটভাই শুভ রেজা।

ঈদ উপহারসামগ্রী বিতরণকালে সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুকসহ যুব মহিলা লীগের নেতা-কর্মীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

সাপ্তাহিক শ্যামলী শেরপুরের নির্বাহী সম্পাদক মো. উমর ফারুক জানান, সাবেক সংসদ সদস্য, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীর উদ্যোগে প্রতি বছরই সব ধরনের উৎসব-পার্বণে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে উপহার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও শেরপুর পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১০ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!