ads

সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা-তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানির অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৮, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মালয়েশিয়াপ্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মো. আল আমিনের বাবা মো. আরসাদ আলী বাদী হয়ে মালয়েশিয়া ফেরত যুবক মো. সাজিবুর রহমান ওরফে রিপনসহ ৩ জনের বিরুদ্ধে শেরপুরের সদর সিআর আমলী আদালতে একটি নালিশী মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূইয়া অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়াপ্রবাসী রেমিট্যান্স  যোদ্ধা মো. আল আমিনের বাবা আরসাদ আলী গত ৪ এপ্রিল সদর সিআর আমলী আদালতে ওই মামলাটি দায়ের করেন। মামলায় সাজিবুর রহমান, তার বাবা মো. জলিল ও সাজিবুরের স্ত্রী লাভলী বেগমকে আসামি করা হয়েছে। তাদের সবার বাড়ি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামে।

Shamol Bangla Ads

সিআর আমলী আদালতে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের বাসিন্দা ও বাদী আরসাদ আলীর ছেলে মালয়েশিয়াপ্রবাসী মো. আল আমিন বেশ কয়েক মাস আগে সাজিবুর রহমানসহ ৩০ জনকে ভালো বেতনে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে সাজিবুর রহমান কিছুদিন চাকুরি করেন। সাজিবুর ছাড়া অন্যরা বর্তমানে চাকুরিরত আছেন। এরপর সাজিবুর মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মালয়েশিয়ার সরকারি লোকের কাছে ধরা পড়লে সাজিবুরকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এরপর সাজিবুর রহমান বাংলাদেশে এসে তার কুকর্মের কথা গোপন রেখে আরসাদ আলীর ছেলে মালয়েশিয়াপ্রবাসী রেমিট্যান্সযোদ্ধা মো. আল আমিন ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে গত ২৮ মার্চ মানবপাচার ট্রাইব্যুনালে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন, যা বর্তমানে পিবিআই তদন্ত করছে। অধিকন্তু সাজিবুর সামাজিক যোগাযোগ মাধ্যমে রেমিট্যান্সযোদ্ধা আল আমিনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অসত্য বক্তব্য ও অপপ্রচার করে বাদী আরসাদ আলী ও তার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছেন।

Shamol Bangla Ads

সিআর আমলী আদালতে দায়ের করা মামলায় আরসাদ আলী আরও উল্লেখ করেন যে, মালয়েশিয়া ফেরত সাজিবুর ও তার সহযোগীরা দা, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে গত ৩ এপ্রিল বুধবার আরসাদ আলীর বাড়িতে আক্রমণ করেন এবং তার নিকট ৫ লাখ চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। তখন আরসাদ আলীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে সাজিবুর রহমান ও তার সহযোগীরা চলে যান। বাদী আরসাদ আলী আদালতের কাছে মালয়েশিয়া ফেরত সাজিবুরের এসব কর্মকাণ্ডের বিচার ও শাস্তির আবেদন জানিয়ে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য সদর থানাকে আদেশদানে আবেদন জানান।

আরসাদ আলীর অভিযোগের বিষয়ে মালয়েশিয়া ফেরত সাজিবুর রহমানের কোন বক্তব্য জানা যায়নি। তবে আল আমিনের বিরুদ্ধে তিনি (সাজিবুর) মানবপাচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!