ads

রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের বিশিষ্ট রাজনীতিক ও ক্রীড়া সংগঠক নাজিমুল হক নাজিম আর নেই

খবর টি পড়েছেন : ৬১৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিভিন্ন মহলের শোক

শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই। তিনি ৩১ মার্চ রবিবার সকাল ৮টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন ধরে সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে জেলার রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

Shamol Bangla Ads

নাজিমুল হক নাজিম জেলা জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কাউন্সিলর ছিলেন।

বিকেলে তার লাশ শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসায় পৌঁছলে তাকে একনজর দেখার জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভীড় জমে। সন্ধ্যা সাড়ে ৭টায় রৌহা ইউনিয়নের ফটিয়ামারী গ্রামের বাড়িতে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং রাত সাড়ে ১০টায় পৌর ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের পৌর কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

এদিকে নাজিমুল হক নাজিমের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, সাধারণ সম্পাদক ও শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি ও জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভুট্টা ক্ষেত থেকে মানুষের অর্ধগলিত দুটি কাটা… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদী পার হতে গিয়ে নিখোঁজ : ১২…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads