ads

শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রগতি লেখক সংঘের মাসিক সাহিত্য আলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৩০, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখার আয়োজনে মাসিক সাহিত্য আলাপ ও সংগঠনের মুখপত্র লিটিল ম্যাগ ‌‘ঠাওর’ এর পাঠ উন্মোচন করা হয়েছে। ৩০ মার্চ শনিবার সকালে শহরে নিউমার্কেটস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত ওই সাহিত্য আলাপনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সুধাময় দাস।

Shamol Bangla Ads

সভার শুরুতে জেলার বিশিষ্ট গণসংগীত শিল্পী নূর মোহাম্মদ (নূরু), বিশিষ্ট কবি-সাংবাদিক তালাত মাহমুদ, দেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ, জনপ্রিয় সংগীত শিল্পী চাইম ব্যান্ডের ভোকালিস্ট খালিদ মাহমুদ, টংক আন্দোলন এর নেত্রী কুমুদিনী হাজং, বিশিষ্ট ভাষা সৈনিক-মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর এডভোকেট গোলাম আরিফ টিপু প্রমুখের প্রয়াণে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেইসাথে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রবিন পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আলাপে প্রকাশনা সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ পর্বে প্রগতি লেখক সংঘ শেরপুর জেলা শাখার মুখপত্র ‘ঠাওর’ ২য় সংখ্যার পাঠ উন্মোচন করা হয়।

Shamol Bangla Ads

এসময় ‘ঠাওর’ থেকে কবিতা পাঠ করেন কবি সুহৃদ জাহাঙ্গীর, রবিন পারভেজ, শুভজিত নিয়োগী প্রমুখ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, আব্দুল খালেক, আসম নয়ন, মুক্তি দত্ত প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!