ads

শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে যুবক নিহত

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ৩০, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি তাড়াতে গিয়ে উল্টো বন্যহাতির তাড়া খেয়ে উসমান আলী (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ মার্চ শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভারত সীমান্তবর্তী নাকুগাঁও গারো পাহাড়ে ওই ঘটনা ঘটে। নিহত উসমান আলী ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে একদল বন্যহাতি সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের নাকুগাঁও পাহাড়ি এলাকায় বোরো ধানের ক্ষেতে হানা দিতে আসে। স্থানীয় কৃষকরা তাদের ফসলের ক্ষেত বাঁচাতে বন্যহাতি তাড়াতে যান। হাতি তাড়ানোর একপর্যায়ে বন্যহাতির দল পাল্টা তাড়া করলে উসমান আলীসহ অন্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওইসময় পা পিছলে ক্ষেতের আইলে পড়ে গেলে পাশে থাকা বৈদ্যুতিক জেনারেটরের খোলা তারে জড়িয়ে পড়েন উসমান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, মাত্র আড়াই মাস আগে উসমান বিয়ে করেছেন। হতদরিদ্র উসমান ও তার পরিবারবর্গ নাকুগাঁও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!