জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত এসব প্রতিযোগিতার মধ্যে ছিল হামদ ও নাত, বাংলা ও ইংরেজি রচনা, বাংলা কবিতা, একক বিতর্ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল, উচ্চাঙ্গ ও লোক সংগীত, দলভিত্তিক জারি গান, নৃত্য, উচ্চাঙ্গ লোকনৃত্য প্রতিযোগিতা ইত্যাদি।
ওইসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পৃথক দুটি গ্রুপে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীরা পরবর্তীতে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এসব প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকরা বিচারকের কার্যাদি সম্পন্ন করেন।




