ads

শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছুরিকাঘাতে কৃষক নিহত, ঘাতক গ্রেফতার

খবর টি পড়েছেন : ৫৬৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।  ২২ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পশ্চিম বাদেঘোনাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে (৫৫) গ্রেফতার করেছে। বনারী একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে ফসলের মাঠ থেকে আব্দুল বারেক বাড়ি ফেরার পথে রহস্যজনক কারণে আবুল কাশেম বনারী বারেকের পথ রোধ করে ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বারেক। পরে স্থানীয়রা ঘাতক আবুল কাশেম ওরফে বনারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে এসআই আনিসুর রহমান জানান, নিহতের পেটের নাভির উপরে ছুরি দিয়ে আঘাত করায় প্রচন্ড রক্তপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুল বারেক। স্থানীয়রা ঘাতক আবুল কাশেমকে আটক করে।  নিহতের মেয়ে আবেদা বেগম ও জবেদা বেগম থানায় এসেছে।  এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া।  তিনি বলেন, এ ঘটনায় জড়িত ঘাতক আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে।  এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাহিত্যের সব জায়গায় বিচরণ ছিল তালাত মাহমুদের :… পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads