ads

শুক্রবার , ২২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব পানি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২২, ২০২৪ ৭:১১ অপরাহ্ণ

‘শান্তির জন্য পানি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব পানি দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের নেতৃত্বে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। ওইসময় তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পানির গুরুত্ব অপরিসীম। পানির অপচয় ও দূষণ রোধ করতে হবে। নদীমাতৃক এদেশে পানিকে সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পদোন্নতিপ্রাপ্ত উপসচিব মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।

Shamol Bangla Ads

ওইসময় জেলা প্রশাসনের এনডিসি জিএমএ মুনীব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মজিবর রহমান মাস্টারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!