ads

বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ যুবক গ্রেফতার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মার্চ ২১, ২০২৪ ৭:১৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৪৪০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  বৃহস্পতিবার পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক তল্লাশি চালিয়ে ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ ও ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার পলাশতলা গ্রামের চিনি ব্যবসায়ী মোঃ হারুন মিয়া (৩৪), একই উপজেলার পূর্ব বাজার এলাকার জাসদ আলীর ছেলে ট্রাক চালক শফিকুল ইসলাম (২৫), ঘোষবেড় এলাকার রুহুল আমীনের ছেলে পিকআপ ভ্যান চালক শেখ ফরিদ (২২) ও শংরা এলাকার জীবন দাসের ছেলে ট্রাক চালকের সহযোগী হৃদয় দাস (১৮)।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, ভারতীয় সীমান্তবর্তী পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলা থেকে থেকে একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাকে করে চোরাই চিনি আসছে-এমন গোপন খবরে বৃহস্পতিবার সাড়ে পাঁচটার দিকে পৌরশহরের নালিতাবাড়ী বাজার এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময় একটি পিকআপ ভ্যান ও একটি ট্রাক এলে তা থামিয়ে দেয় পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ২৭০ বস্তা ও পিকআপ ভ্যান থেকে ১৭০ বস্তাসহ মোট ৪৪০ বস্তায় ২২ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। ওইসময় চিনি ব্যবসায়ী, ট্রাক চালক, পিকআপ ভ্যান চালক ও ট্রাক চালকের সহযোগীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মনিরুল আলম ভূঁইয়া বলেন, ওই ঘটনায় করা মামলায় গ্রেফতারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পঠানো হয়েছে। জব্দকৃত ট্রাক ও চিনি থানায় রয়েছে।

Need Ads
error: কপি হবে না!