ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ১৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলার সাংবাদিক রানার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে মানববন্ধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ১২, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ

দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। ১৩ মার্চ মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলা সদরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সিনিয়র সাংবাদিক আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক দুদু মল্লিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ, সাংবাদিক জিয়াউল হকসহ আরো অনেকে।

ওইসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে নকলার ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড শিহাবুল আরিফসহ সেদিন দায়িত্বে থাকা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন।

Shamol Bangla Ads

তারা বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পেয়ে, উল্টো জেলে যেতে হয়েছে সাংবাদিক রানাকে। এটা কোন সভ্য মানুষ মেনে নিতে পারে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads