ads

মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চলচ্চিত্র অভিনেতা শেরপুরের সন্তান ওয়াদুদ রঙ্গিলা আর নেই

স্টাফ রিপোর্টার
মার্চ ১২, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ

কালজয়ী খায়রুন সুন্দরীসহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র অভিনেতা, শেরপুরের সন্তান আব্দুল ওয়াদুদ রঙ্গিলা (৫০) আর নেই। তিনি ১২ মার্চ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। এক সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকে তিনি ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

Shamol Bangla Ads

দুপুরে তার লাশ শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পীরগঞ্জ বাজার এলাকার গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

জানা যায়, লোককাহিনী নিয়ে নির্মিত কালজয়ী চলচ্চিত্র ‘খাইরুন সুন্দরী সিনেমাতে খাইরুন সুন্দরীর ছোটভাই রফিক চরিত্রে সফল অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর তিনি চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সেইসাথে তিনি ছিলেন একাধিক ছবির নির্মাতা, প্রযোজক, গীতিকার ও সুরকার। এছাড়া তিনি নাটক ও কবিতাও লিখতেন। সেই সুবাদে শেরপুরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন একজন পরিচিত ও প্রতিভাময় মুখ। তার মৃত্যুর খবরে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Shamol Bangla Ads

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক হুইপ-এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক। আরও শোক প্রকাশ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহারসহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
error: কপি হবে না!