ads

শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ নারীকে সম্মাননা দিলো শেরপুর পৌরসভা

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
মার্চ ৯, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ

সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪ নারীকে সম্মাননা দিয়েছে ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা। এ উপলক্ষে ৮ মার্চ বিকেলে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন। ওইসময় প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র পত্নী ও পৌর লেডিস ক্লাবের সভাপতি শাহিনা আক্তার পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মোঃ কামাল হোসেন ও নাজমা বেগম।

Shamol Bangla Ads

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল ও জেলা জাতীয় মহিলা সংস্থার বর্তমান চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এর রানার্সআপ (২য়) শেরপুর জেলার কৃতি নারী শাকিরা তামান্নাকে সম্মাননা প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে পৌরসভার চত্তর থেকে বর্ণাঢ্য রেইলী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Need Ads