ads

শনিবার , ৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারী উদ্যোক্তা সম্মীলন অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার
মার্চ ৯, ২০২৪ ৮:৩৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে নারী উদ্যোক্তা সম্মীলন করেছে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি। ৯ মার্চ শনিবার শহরের নিউমার্কেট ভর্তাবাড়ী হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত এ নারী উদ্যোক্তা সম্মিলনে অতিথি হিসেবে প্রণোদনামুলক বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সফল উদ্যোক্তা সাবিহা জামান শাপলা, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ব্যবসায়িক সফলতা অর্জনের কৌশল, অনলাইন মার্কেট প্লেস ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সফল উদ্যোক্তা হওয়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ কাজে লাগানোর বিষয়ে পেশাদার কর্তাব্যক্তিরা ধারণা প্রদান করেন।

ওইসময় আইসিটি দপ্তরের স্মার্ট বাংলাদেশ ব্র্যান্ড এম্বাসেডর ও আইটি টাচ উদ্যোক্তা ওয়েব ডেভেলপার মিনহাজ উদ্দিন, আইএফআইসি পিএলসি শেরপুর ব্র্যাঞ্চের ঋণদান কর্মকর্তা ওমর সানি, উদ্যোক্তা ও প্রকাশক আবু বকর সিদ্দিক রাজু, শেরপুর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা জেলা জাতীয় মহিলা সংস্থার পরিচালনা কমিটির সদস্য আঞ্জুমান আলম লিপি উদ্দীপনামুলক বক্তব্য রাখেন।

Shamol Bangla Ads

জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক মো. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি লুৎফুন্নাহার, ব্যবসায়ী হারান সাহা, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, ব্র্যাক শেরপুর সদর ব্র্যাঞ্চের ব্যবস্থাপক পঞ্চমী দেব রুমা, সাংস্কৃতিক সংগঠক এসএম আবু হান্নান, আইপি ফেলো সুমন্ত বর্মন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান যোগান। এতে অনলাইনভিক্তি নারী উদ্যোক্তা নেটওয়ার্ক উই’ এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংগ্রহণ করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডি-এর সার্বিক সহযোগিতায় এ নারী উদ্যোক্তা সম্মীলনের আয়োজন করা হয়।

Need Ads
error: কপি হবে না!