শেরপুরে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের চকপাঠক এলাকার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম।

এতে সভাপতিত্ব করেন সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ প্রলয় কুমার বিন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক শিক্ষারথী অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষারথী ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষারথীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির খান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত জাহান তুলি, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জি এম এ মুনিব ও সৃষ্টি শিক্ষা পরিবারের মহাপরিচালক মাহবুবুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষারথী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।




